বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২১ বছর পর ভারতীয় নারী ছিনিয়ে আনলো জয়ের মুকুট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর খেতাব জিতেছেন ভারতের সরগম কৌশল। গতকাল রোববার (১৮ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছিল গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ ২১ বছর পর বিজয়ের মুকুট ছিনিয়ে আনলো ভারতের কোনো প্রতিযোগী। ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এই বিজয়ী বলেন‘২১ বছর পর কোনো ভারতীয় নারী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। সবাইকে অনেক ভালোবাসা।’ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সরগম কৌশল। আগে ভাইজ্যাকে শিক্ষকতা করেছেন সরগম। তার স্বামী ভারতীয় নৌ বাহিনীতে কর্মরত। বিবাহিতা নারীদের নিয়ে আয়োজিত হয়ে থাকে মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’। এর আগে মাত্র একবার ভারতের ঝুলিতে এই খেতাব জমা হয়। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকারের মাথায় উঠেছিল এই তাজ। চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com