বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে কৃষি ঋণ মেলা-২০২২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নওগাঁর বদলগাছীতে কৃষি ঋণ মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে গত সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রয়াত্ব ৪টি ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড, রুপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং জনতা ব্যাংক লিমিটেড মেলায় স্থাপিত চারটি স্টলে কৃষি খাতে তাদের ব্যাংকিং কার্যক্রম তুলে ধরেন এবং কৃষকদের হাতে কৃষি ঋণের চেক তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেড বদলগাছী শাখার ম্যানেজার মোঃ রাশেদ, রুপালী ব্যাংক লিমিটেড বদলগাছী শাখার ম্যানেজার রিংকু কুমার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com