শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্ব করেন। অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাব এবং সাংবাদিক সমাজের সভাপতি সাজু আহম্মেদ লাল, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, সমাজ অফিসার মোসাদ্দেকুর রহমান। আরো বক্তব্য রাখেন সাংবাদিক কমল কান্ত রায়, আব্দুল বারী স্বপন, আব্দুল আলীম প্রামানিক, মিজানুর রহমান লুলু, জাকিরুল ইসলাম মন্টু, আব্দুল মতিন অভি, সুজন আহম্মেদ, নির্মল রায়, আব্দুল বারী বাবু, বাবুল মিয়া, আব্দুল বারী দুলাল, নুরুল হুদা নাহিদ, আব্দুর রহিম পায়েল, রুহুল ইসলাম রয়েল প্রমূখ। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না গঙ্গাচড়া উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, নাহিদ তামান্না গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ১৫ ডিসেম্বর যোগদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com