শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজ পটুয়াখালী প্রেসক্লাবর নির্বাচন প্রতিদ্বন্দী প্রার্থী-১৮

মির্জা আহসান হাবিব পটুয়াখালী :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদের (২০২৩ মেয়াদের) নির্বাচন আজ (২১ ডিসেম্বর) বুধবার। সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন ১৮জন। প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী ও যুগান্তর প্রতিনিধি মোঃ জাফর খান, সহ-সভাপতি পদে এ্যাডভোকেট সোহরাব হোসেন ও মোজাহিদুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার জাকারিয়া হৃদয় ও বাংলাদেশ প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, যুগ্ম সাধারন সম্পাদক পদে আফরিন জাহান নিনা ও মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে আবুল হোসেন তালুকদার ও মোঃ আতিকুর রহমান, ৬টি সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থী ৮জন হচ্ছেন- শংকর লাল দাস, জাকির মাহমুদ সেলিম, আতিকুল আলম সেহেল, বিলাস দাস, মনির হোসেন বাদল, জালাল আহমেদ, মশিউর রহমান বাবলু ও মোঃ মোখলেছুর রহমান। ২১ ডিসেম্বর বুধবার সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত নতুন বাজার সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের এ নির্বাচনে ৩২জন ভোটার সদস্য রয়েছে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসন কর্তৃক সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান নির্বাচন কমিশনার হিসাবে ভোট গ্রহন করবেন। তাকে সহযোগিতা করবেন সদর উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মু. শাহাবুদ্দিন মুন্সি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com