শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রের তরফে আর কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্রমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের ওপর আর কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, আবার তুলেও নেয়, এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তারা নিষেধাজ্ঞা দিয়েছিল পরে আবার তুলেও নিয়েছে। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, অনেক বিষয়ে দুদেশের এনগেজমেন্ট আছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. মোমেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে বলেই এ বছর আমরা প্রায় ১৬টা মিটিং করেছি। এটাতো সুসম্পর্কের জন্যই সম্ভব হয়েছে। বেশ কয়েকটি দেশে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে থাকা প্রবাসীরা নিজেদের বয়স কমাতে চান।
তিনি বলেন, ইইউ’র সঙ্গে বিনিয়োগ, রপ্তানি ও নলেজ প্রোগ্রাম ভিত্তিক টেকনোলজি বিষয়ে আমরা কাজ করছি। এছাড়া নতুন শ্রমবাজার হিসেবে রোমানিয়া, মাল্টাসহ আরো বেশ কয়েকটি দেশে আমাদের কর্মী পাঠানো শুরু হয়েছে।
বিএনপির ২৭ দফায় গুম-খুন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি (ওরা) অমানবিক। অথচ ওরাই আবার মানবিকতার কথা বলে। ওদের মিটিংয়ে লোকেরা ভয়ে গাড়ি বের করেনি।
বাস মালিকরা ভয়ে বাস বন্ধ রেখেছে। তারা জ্বালাও পোড়াও ও আগুন দিয়ে লোক পুড়িয়ে মেরেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com