শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সরকার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। সীমান্তে হত্যাকা- বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও এ ধরনের হত্যা সমর্থন করে না। গতকাল বুধবার বেলা ১১টায় রাজশাহীর বাঘায় নবনির্মিত আনসার-ভিডিপি কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-২ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আঞ্জুমান মিতা। এতে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপির মহাপরিচালক একেএম সাজমুল হাসান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অবাধ বিচরণের বিষয়ে সরকার নজর রাখছে। সীমান্তে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠক হচ্ছে। এছাড়া বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে যৌথভাবে কাজ করে যাচ্ছে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সন্ত্রাস ও জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। বিএনপি বা জামায়াত-শিবির বলে কথা নেই। বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, ছাড় দেয়া হবে না। কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। তাই দেশে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে চলতি বছরের ১৮ মে রাজশাহীর এই বাঘা উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার ২০০ বর্গফুট আয়তনের উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দ্বিতল ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০ লাখ ৭০ হাজার ১৬৫ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com