শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোভিডের কারণে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে চীনে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

কোভিড আক্রান্ত হয়ে চীনে ১০ লাখ মানুষের মৃত্যু হবে। এমন ভবিষ্যতবাণীই করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। চীনে কোভিডে কত মানুষের মৃত্যু হতে পারে তা নিয়ে এ সংক্রান্ত একটি মডেল প্রকাশ করেছেন তারা। এতেই দেখা গেছে, সামনে চীনে ভয়াবহ সময় আসতে চলেছে। ন্যাচার জার্নালে প্রকাশিত এক রিপোর্টে এ খবর দেয়া হয়েছে।
গোটা বিশ্ব যখন কোভিডে ভুগছিল তখন অনেকটা কোভিড মুক্ত ছিল চীন। এবার যখন বিশ্বে কোভিড নিয়ে আলোচনা নেই, তখন চীনে কোভিড নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সামনে দেশটিতে কত মানুষের মৃত্যু হতে পারে তা নিয়ে গবেষণায় নেমে গেছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সদস্য জেমস উড বলেন, আমাদের মনে কোনও সন্দেহ নেই যে আগামী কয়েক মাস চীনের জন্য খুবই কঠিন হতে চলেছে। গবেষণার মডেল অনুযায়ী, যদি অধিকাংশ নাগরিককে চীনের প্রশাসন কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ জিতে পারে, তাহলে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই বছর কঠোর বিধিনিষেধ আরোপ থাকার পর গতবছর তা কিছুটা শিথিল করা হয়েছিল চীনে। তবে ফের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় নতুন করে কড়াকড়ি শুরু হয়। বছরের পর বছর ধরে কোভিড নিয়ে সরকারের এত তৎপরতায় বিরক্ত চীনারা। ফলে বিভিন্ন শহরে দেখা দেয় দাঙ্গা ও প্রতিবাদ। এমন চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় চীনা প্রশাসন। গত এক মাস ধরেই ক্রমেই শিথিল করা হচ্ছে এসব বিধিনিষেধ। এখন আশঙ্কা করা হচ্ছে, বিধিনিষেধ না থাকায় পুরোদমে ছড়িয়ে পড়বে কোভিড। বিভিন্ন পশ্চিমা মিডিয়ার তরফে দাবি করা হচ্ছে, বর্তমানে দিনে প্রায় ১৫০ জন করে কোভিডে মারা যাচ্ছেন। যদিও চীন সরকারের তথ্য বলছে কোভিডে মৃত্যু নেই দেশে।
গবেষণা সংস্থার দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী বছর ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে চীনে। পাশাপাশি চীন যদি নিজেদের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য না দেয়, তাহলে কোভিড ফের বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে। আমেরিকান গবেষণা সংস্থা ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের রিপোর্টে দাবি করা হচ্ছে, চলতি বছরের এপ্রিলে চীনে কোভিড সংক্রমণ শীর্ষে উঠেছিল। ওই সময় ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেই তথ্যও প্রকাশ্যে আসতে দেয়নি শি জিনপিং সরকার। মূলত এত সংখ্যক মানুষের মৃত্যুর জেরেই ‘জিরো কোভিড’ নীতি আরোপ করেছিল জিনপিং সরকার। আনুষ্ঠানিক হিসেবে চীনে ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত সাড়ে ৫ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com