শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুরুদাসপুরে স্কাউট সমাবেশের উদ্বোধন

ছানোয়ার হোসেন ছাবলু (গুরুদাসপুর) নাটোর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

“সুন্দর জীবনের জন্য স্কাউটিং” এই প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে পাঁচ দিনব্যাপী ৩ তম স্কাউট সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট কমিটির সভাপতি শ্রাবণী রায়ের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে খুবজীপুর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, এসিল্যান্ড মেহেদী হাসান শাকিল, স্কাউট কমিটির কমিশনার মো. বজলুর রহমান, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, কল্লোল ফাউন্ডেশনের দাতা সদস্য আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, উপজেলা স্কাউট কমিটির সম্পাদক আমির হোসেন প্রমুখ। সমাবেশে অতিথিদের স্কার্প পড়ানো হয়। স্কাউট সদস্যদের জন্য নন্দকুজা ও আত্রাই নদীর নামে দু’টি সাব ক্যাম্প করা হয়েছে। নন্দকুজা ক্যাম্পের কর্মকর্তা আব্দুর হামিদ ও নূরে আলম এবং আত্রাই ক্যাম্পের কর্মকর্তা গোলাম মর্তুজা ও মো. রাসেল। স্কাউট সমাবেশে উপজেলার ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩৬ স্কাউট সদস্য অংশগ্রহণ করেছেন। এখান থেকে তারা নতুন বিষয় রপ্ত করে তা হাতে কলমে প্রয়োগের সুযোগ পাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com