রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভ্রমণে গেলে স্মার্টফোনে জরুরি যেসব অ্যাপ রাখবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

শীত যে উৎসবের ঋতু, একথা অস্বীকার করার সাধ্য কারোর নেই। এসময় বন্ধুদের সঙ্গে পিকনিক কিংবা হুটহাট ঘুরতে বেরিয়ে পড়ছেন অনেকেই। তবে ঘুরতে যাওয়ার আগে কিছু কাজ অবশ্যই গুছিয়ে নিন। বিশেষ করে সঙ্গে রাখুন প্রয়োজনীয় গ্যাজেট ও ওষুধপত্র।
প্লান করেই ঘুরতে যান কিংবা হুট করেই যান স্মার্টফোনে কয়েকটি অ্যাপ ডাউনলোড করে রাখুন। এতে নানান ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবেন সহজেই। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু অ্যাপের বিষয়ে, সেগুলো ভ্রমণে গেলে স্মার্টফোনে রাখবেন-
গুগল ট্রান্সলেট: আপনি যে দেশেই যান না কেন গুগল ট্রান্সলেট আপনাকে বন্ধুর মতোই সাহায্য করবে। কারণ বিশ্বের অনেক দেশে ইংরেজির প্রচলন নেই। কিংবা কোথাও কোনো নতুন ভাষা বা খাবারের নাম দেখলেন সঙ্গে সঙ্গেই গুগল ট্রান্সলেট থেকে জেনে নিতে পারবেন আপনার ভাষায় সেটিকে কি বলা হয়।
গুগল ম্যাপ: গুগল ম্যাপ সঙ্গে থাকলে বিশ্বের কোনো রাস্তাই আপনার অচেনা থাকবে না। গুগল ম্যাপ ব্যবহার করতে হলে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। যেখানে ইন্টারনেট নেই সেখানেও গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। অফলাইন মানচিত্র ডাউনলোড করুন। গুগল ম্যাপ ব্যবহারকারীদের অফলাইনে মানচিত্র ডাউনলোড করার অনুমতি দেয়। আপনি যদি গাড়ি বা ট্রেকিং করে ভ্রমণ করেন, তবে আপনার ফোনে অফলাইনে মানচিত্রগুলো ডাউনলোড করে রাখুন। ইন্টারনেট সংযোগ ছাড়াই এগুলো ব্যবহার করতে পারবেন।
ওয়েদার আপডেট: কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ করছেন বা এমন কোনো অ লে ভ্রমণ করছেন, যেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এজন্য স্মার্টফোনে ওয়েদার আপডেট পাওয়া যাবে এমন অ্যাপ ডাউনলোড করে রাখুন। এছাড়াও ফোনে ইমারজেন্সি ব্রডকাস্ট নোটিফিকেশন চালু রাখুন। ফিচারটি আপনাকে অগ্রিম সতর্কতা দিয়ে সহায়তা করতে পারে।
অনলাইন পেমেন্ট: অনলাইনে পেমেন্ট করা যায় এমন কিছু অ্যাপ রাখতে পারেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনি করতে পারেন তা হল ফোনে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের বিশদ রাখুন। তা অনলাইন পেমেন্ট করতে ব্যবহার করা যেতে পারে।
মেডিকেল অ্যাপ: আপনার স্বাস্থ্য পরীক্ষা ও আপডেট পাবেন এমন কিছু অ্যাপ রাখুন ফোনে। এছাড়াও আপনার মেডিকেল হিস্ট্রি সেভ করে রাখুন অ্যাপে। আপনার ওষুধ খাওয়ার সময় সেই অ্যা প নোটিফিকেশন দেবে এবং হার্টরেট মনিটর করে এমন অ্যাপ রাখতে পারেন ফোনে। লক স্ক্রিনে মেডিকেল আইডি এবং ইমারজেন্সি কনট্যাক্টগুলো রাখুন।
নোটবুক: আপনার ফোনে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রাখুন। সর্বদা আপনার ফোনের একটি নিরাপদ ফোল্ডারে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রাখুন সি ত আপনার গুরুত্বপূর্ণ দস্তাবেজগুলোর একটি ডিজিটাল অনুলিপি রাখুন। আপনার ফোনে একটি লুকানো ফোল্ডারে এই সবকিছুই সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে নোটবুক অ্যাপে লিখে রাখতে পারেন জরুরি সব তথ্য।
হোটেল বুকিং অ্যাপ: এখন আর গন্তব্যে পৌঁছে হোটেল খোঁজার জন্য ব্যাগ রেখে ছোটাছুটি করতে হয় না। ফোন থেকে খুব সহজে প্রায় সব হোটেল বুক করা যায়। এই জন্য ফোনে মেকমাইট্রিপ, গোইবিবোর মতো জনপ্রিয় অ্যাপ ছাড়াও রাখতে পারেন। বিভিন্ন অ্যাপে দামের তুলনা করে তবেই হোটেল বুক করুন।

ক্যাব অ্যাপ: অচেনা শহরে গিয়ে যাতায়াতের জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করতে পারেন। এখন প্রায় সব শহরেই উবারের পরিষেবা পাওয়া যায়। তাই ঘুরতে যাওয়ার আগে ফোনে এই অ্যাপগুলো ইনস্টল করে নিন। সূত্র: দ্য সান, লাক্স্যারি লান্সেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com