বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেসির পায়ের ছাপ সংরক্ষণ করতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

ফুটবলের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলকে চিরপ্রতিদ্বন্দ্বী মানা হলেও বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তারা বিশ্বকাপ জয়ের পর সেলেসাওদের অভিনন্দন ঠিকই পেয়েছে। এমনকি আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেয়ার নেপথ্যের কারিগর মেসিকে নিজ দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে মারাকানায় আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিলিয়ানরা। কিংবদন্তি মেসির পায়ের ছাপ তারা সংরক্ষণ করে রাখতে চাচ্ছে।
মারাকানা স্টেডিয়ামের ‘হল অব ফেমে’ কিংবদন্তি বেশ কয়েকজন ফুটবলারেরই পায়ের ছাপ সংরক্ষিত আছে। যাদের মধ্যে আছেন ব্রাজিলের পেলে, রিভেলিনো, গারি া, পর্তুগালের ইউসেবিও, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, রোনালদো নাজারিও, চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার দিয়ান পেটকোভিচ প্রমুখ। মেসিকে পায়ের ছাপ দিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে চিঠি পাঠিয়েছে মারাকানা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্রাজিলের সরকারি সংস্থা স্পোর্টস সুপারিনটেনডেন্ট।
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। বর্ণাঢ্য ক্যারিয়ারে এটাই মেসির প্রথম বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা।
সংস্থাটির সভাপতি আদ্রিয়ানো সান্তোস বলেছেন, ‘মেসি এরই মধ্যে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ফুটবল মাঠে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। ফুটবল ইতিহাসেরই অংশ তিনি। মারাকানায় তার পায়ের ছাপ রাখার মধ্য দিয়ে সম্মান জানানো হবে। মেসি বল পায়ে অসামান্য প্রতিভাবান একজন ফুটবলার। আর এ কারণেই মেসির প্রতি শ্রদ্ধা জানাতে চায় মারাকানাও।’
ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এর আগে ১৯৫০ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কোপা ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com