রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামায়াতের আমিরকে জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংশ্লিষ্টতা পায়নি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে রাখা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিন রিমান্ডে আছেন তিনি। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর জঙ্গিবাদে সংশ্লিষ্টতার কোনও তথ্য পাওয়া যায়নি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘ডা. শফিকুর রহমান তার ছেলের জঙ্গিবাদের বিষয়ে জানতো। এছাড়া তিনি বিষয়টি স্বীকারও করেছেন। তবে শফিকুর রহমান বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে অপরাধ করেছেন।’ আদালত পাড়া থেকে ছিনতাই হওয়া জঙ্গিদের বিষয়ে জানতে চাইলে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান কোনও মন্তব্য করেননি।-বাংলাট্রিবিউন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com