রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজ আমদানি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহের পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে দিনে ৮-১০ ট্রাক আমদানি হলেও এখন দিনে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে খুচরা বাজারে দামেও কিছুটা প্রভাব পড়েছে। হিলি পানামা পোর্টের তথ্য বলছে, চলতি সপ্তাহের প্রথমদিন শনিবার ২১ ট্রাকে ৬২০ টন, রোববার ২০ ট্রাকে ৬১২ টন, সোমবার ১৯ ট্রাকে ৫৫৯ টন, মঙ্গলবার ১৯ ট্রাকে ৫৬০ টন পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হয়েছে। হিলি বাজারে পেঁয়াজ আমদানিকারক মাহাবুর রহমান বলেন, কয়েক দিন আগে ভারতীয় পেঁয়াজ আমদানি কিছুটা কম ছিল। আমদানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। বাজারে দেশিয় পেঁয়াজের প্রভাব ছিল। এতে আমদানি কিছুটা কম হচ্ছিল। হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ভালো মানের নাসিক পেঁয়াজ কেজিপ্রতি ২২ টাকা, অন্যান্য জাতের ভারতীয় পেঁয়াজ ২১ টাকায় বিক্রয় হচ্ছে। দেশিয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। দাম কমায় সাধারণ ক্রেতারা অনেক খুশি। পেঁয়াজের আড়ৎদার শাকিল হোসেন জাগো নিউজকে বলেন, ভারতীয় পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। সেটি সাধারণ ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। বাজারে পেঁয়াজ ক্রেতা জব্বার হোসেন বলেন, ভারতীয় পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। এতে করে অনেকটা স্বস্তিতে আছি। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে ৮-১০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com