রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩০ ডিসেম্বর গণমিছিল সফলের লক্ষ্যে বিএসপিপি’র প্রস্তুতি সভা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

দশ দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। গতকাল শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, দশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল সর্বাত্মকভাবে সফল করতে হবে। সেদিন রাজনীতিবিদদের পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষের সমাগম ঘটাতে হবে। কারণ আজকের সংকট শুধু বিএনপির সংকট নয়। এই সংকট সমগ্র জাতির সংকট। বর্তমান স্বৈরাচারী হাসিনার সরকারকে হটাতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে। তিনি বলেন, আজকে বিএনপির গণজোয়ার ঠেকাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। আমদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অনেক নেতা-কর্মীকে তারা অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমান বলেন, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবে না। আসুন আমরা এই সরকারের হাত থেকে দেশ ও সাধারণ মানুষকে রক্ষার জন্য ৩০ ডিসেম্বরের যুগপৎ কর্মসুচি সফল করি। বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, জাসাসের আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com