বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর ৫৮তম বার্ষিক সাধারণ সভা

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার :
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন’ এর ৫৮তম বার্ষিক সাধারণ সভা রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে এবং নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তালুকদার আমিনুর রহমান চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, চা সংসদের লেবার হেলথ এন্ড ওয়েলফেয়ার কমিটির কনভেনার তাহসিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সম্পাদক পুলক রঞ্জন ধর, জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু এবং জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাসসহ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভিন্ন ভ্যালির সভাপতি ও সম্পাদকবৃন্দ। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালুকদার মো. আমিনুর রহমান। বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয় জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত আয় হয় ১ কোটি ৬ লক্ষ ৫ হাজার ৬৮০ টাকা এবং ব্যয় হয় ৩১ লক্ষ ২৭ হাজার ৯৯৫ টাকা। বৎসরের শেষ স্থিতি ৩৪ লক্ষ ৭৭ হাজার ৬৮৫ টাকা দেখানো হয়। অনুষ্ঠানে চা বাগান কর্মচারীদের পোষ্যদের মধ্যে যারা পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে তাদের বৃত্তিও প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com