বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাশকতার অভিযোগে লক্ষ্মীপুরে জামায়াত ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেপ্তার-৪

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

নাশকতা ও বিস্ফোরক আইনে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী,শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ জামায়াত-শিবিরের ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল রোববার সকালে সদর থানায় এই মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক মো. আল আমিন। মামলায় ১৯জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আসামী করা হয়েছে ২৩১জনকে। এদিকে সকালে লক্ষ্মীপুর পৌর শহরে অভিযান চালিয়ে জামায়াত কর্মী সোহেল, ইছমাইল হোসেন ও কামাল উদ্দিনসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোসলেহ উদ্দিন। তিনি জানান, কোন অনুমতি না নিয়ে শনিবার সকালে পিয়ারাপুর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করে যানচলাচল বিগ্নিত করে। এছাড়া ওই এলাকায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতংক দেখিয়ে নাশকতার সৃষ্টি করে। এঘটনার সাথে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা জামায়াত। জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন বলেন, কোন ঘটনা ছাড়াই জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক এবং গায়েবি মামলা করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শান্তিপূর্নভাবে জেলা জামায়াতের নেতাকর্মীরা গনমিছিল করেছে। অনতিবিলম্ভে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। উল্লেখ্য, জামায়াতের আমীর ডা. সফিকুর রহমানসহ জামায়াত নেতাকর্মীদের মুক্তিসহ নানা দাবীতে গনমিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। শনিবার সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com