রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সকালের যে ২ লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

বর্তমানে বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীর সংখ্যা বড়েই চলছে। প্রতি বছর লাখ লাখ রোগী আক্রান্ত হচ্ছে দীর্ঘমেয়াদি এ ব্যাধিতে। ডায়াবেটিসের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। গ্লুকোজের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে ওঠায় রক্তপ্রবাহে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। ডায়াবেটিসের সাধারণ কয়েকটি লক্ষণ সবাই কমবেশি জানলেও তা এড়িয়ে যান। ডায়াবেটিস হলে অত্যধিক ক্ষুধা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি ও খিটখিটে মেজাজ হয়।
এ বিষয়ে ভারতের আরএসএসডিআইয়ের সভাপতি ও সিনিয়র ডায়াবেটোলজিস্ট ডা. বি এম মক্করের মতে, কখনো কখনো ডায়াবেটিসের লক্ষণগুলো এতটাই সাধারণ হয় যে, অন্যদের থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। এ কারণে ডায়াবেটিসের লক্ষণ সম্পর্কে পরিচিত হওয়া দরকার। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে একাধিক সতর্কতার সংকেত দেখা দেয়, যা উচ্চ রক্তে শর্করার মাত্রা শনাক্ত করতে সাহায্য করে। জেনে নিন কোন কোন লক্ষণ-
গলা শুকিয়ে যাওয়া:সকালে ডায়াবেটিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা চিহ্ন হলো গলা শুকিয়ে যাওয়া। আপনি যদি প্রায়ই সকালে ঘুম থেকে উঠেই পানি পান করতে খেতে ইচ্ছে করে বা অত্যন্ত তৃষ্ণার্তবোধ করেন, তাহলে রক্তে শর্করার পরিমাণ পরিমাপ করে দেখুন। কারণ এটি হতে পারে ডায়াবেটিসের লক্ষণ।
বমি বমি ভাব: রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণে সকালে বমি বমি ভাব হতে পারে। এটি ডায়াবিটিস বা অন্যান্য অবস্থার জটিলতার ফলে ঘটে। এছাড়া ঝাপসা দৃষ্টির সমস্যাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠার সময় যদি আপনি ঝাপসা দেখতে শুরু করেন তবে আপনাকে অবশ্যই দ্রুত শর্করার মাত্রা পরীক্ষা করতে হবে। এমনকি ঘুম থেকে ওঠার সময় যদি আপনি ক্লান্তি ও পায়ে অসাড়তা অনুভব করতে শুরু করেন তবে এটি রক্তে শর্করার মাত্রা ওঠানামার জন্য হতে পারে। এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com