রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার জনগণ জেগে উঠেছে : বুলু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। এই সরকার সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় থেকে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। তাদের শেষ রক্ষা হবে না। গতকাল রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। ‘তারুণ্যের কণ্ঠস্বর‘ নামক একটি সংগঠন এর আয়োজন করে।
বরকত উল্লাহ বুলু বলেন, আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হয় না। তিনি বয়স্ক। সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনবারের বিরোধীদলীয় নেতা। যিনি কখনো কোনো নির্বাচনে ফেল করেননি। তাকে জামিন না দেয়ার বিষয়টি গিনেজ বুকে লেখা থাকবে। সংগঠনের আহ্বায়ক মহীউদ্দীন ইসলাম সজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব কে জি সেলিমের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আমীর হোসেন আমু সহ তারুণ্যের কণ্ঠস্বর‘র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com