রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৬০ শিশু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

কুমিল্লার চান্দিনা উপজেলার দারোরা গ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় চার গ্রামের (দারোরা, হোসেনপুর, সাকুচ, কেগলা) ১৬০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি কুমিল্লার চান্দিনা পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। পুরস্কার হিসেবে শিশু-কিশোরদের ২২ জনকে সাইকেল, একজনকে সেলাই মেশিন, পাঁচজনকে শিক্ষাবৃত্তি, ৯২ জনকে বুক শেলফ এবং ৪০ জনকে বই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গল্লাই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি এবং ১১ নম্বর নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ চান্দিনা উপজেলার আরো আট ইউনিয়নের চেয়ারম্যানরা। গত ১ নভেম্বর সমাজের শিশু-কিশোরদের অপরাধপ্রবণতা দূর করতে এবং জামাতে নামাজ আদায়ে অভ্যস্ত করতে এলাকার ২০টি মসজিদে সাত থেকে ১৫ বছরের শিশু-কিশোরদের নিয়ে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের কর্মসূচি হাতে নেওয়া হয়। এতে ২৮০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেন। তবে শেষ পর্যন্ত ১৬০ জন তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com