শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

সিলেট ব্যুরো :
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

পৌষের মাঝামাঝি সময়ে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিপাতের প্রবণতা আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে ও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, সিলেট অফিস। গতকাল সোমবার সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নি¤œচাপের কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই বৃষ্টি হচ্ছে। সিলেটে এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও থাকবে। সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬২ দিন পর জেলায় গতকাল সোমবার সকাল ছয়টার পর ৮ দশমিক ৬ মি.মি. বৃষ্টি হয়েছে। আজকের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। সাঈদ আহমদ চৌধুরী বলেন, আজ সকালে যে বৃষ্টি হয়েছে সেটির পূর্বাভাস ১০ দিন আগেই জানা গিয়েছিল। পুরো জেলাতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটি জেলার সব জায়গায় হওয়ার নাও হতে পারে। বৃষ্টি শেষে জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বাড়তে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com