শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাকিবের ‘লিডার- আমিই বাংলাদেশ’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

ঢাকাই সিনেমার পোস্টার বয় খ্যাত শাকিব খান। তার অভিনীত সিনেমা ‘লিডার-আমিই বাংলাদেশ’ সেন্সর বোর্ড থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আনকাট ছাড়পত্র পেয়েছে। এটি নির্মাণ করছেন পরিচালক তপু খান। সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আছেন অভিনেত্রী শবনম বুবলী। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতাধর্মী সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশে’ মুক্তির জন্য আনকাট ছাড়পত্র দিয়েছে।
শাকিব খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এ প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলে মনে করছি। যেহেতু সেন্সর পেয়েছে ‘লিডার-আমিই বাংলাদেশ’, শিগগির মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com