শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করব : ড. হাছান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে আস্থা স্থাপন করে আমার ওপর দায়িত্ব দিয়েছেন, জীবন দিয়ে হলেও সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য আমি সে দায়িত্ব পালন করব।’ গতকাল রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দলের যুগ্ম-সাধারণ সম্পাদকদের তালিকায় ড. হাছানের মাহমুদের শীর্ষ অবস্থানে আসা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন,’আমার দায়িত্ব একই আছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে দায়িত্ব দিয়েছেন, সর্বোতভাবে পালনের চেষ্টা করেছি। আমি ১০ বছর পরিবেশ সম্পাদক, সাত বছর প্রচার সম্পাদক এবং তিন বছর ধরে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি।
তথ্যমন্ত্রী বলেন, দপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো আমাকে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। তিনি যে আস্থা স্থাপন করে আমার ওপর দায়িত্ব দিয়েছেন, আমি জীবন দিয়ে হলেও সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য সে দায়িত্ব পালন করব। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা যেমন দেশকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও ভবিষ্যতের সব চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেব।’
বাংলাদেশে এবং আওয়ামী লীগে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৫ সালের পর আওয়ামী লীগ যখন অভ্যন্তরীণভাবে বহুধাবিভক্ত, তখন পিতৃহীন সন্তানকে একজন দুঃখী মা যেমন অনেক কষ্টে তিলে তিলে বড় করে তোলে তেমনই বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধ রেখেছেন। অনেক দুঃখ-বেদনা, ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম সয়ে রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, চার চারবার রাষ্ট্র ক্ষমতায় এনে দিয়েছেন। সুতরাং তিনি যতদিন বেঁচে থাকবেন এই সংগঠনে তার কোনো বিকল্প নেই।’
ড. হাছান বলেন, যে যত কথাই বলুক, যত সমালোচনাই করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতিসঙ্ঘ, বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা আজ বাংলাদেশের উদাহরণ দেয়। সুতরাং দেশের জন্যও শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, কমিটি প্রায় অপরিবর্তিত রয়েছে। কারণ যারা দীর্ঘ দিন ধরে কাজ করছেন, তাদের ওপর সভাপতি আস্থা রেখেছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘গত ১৪ বছরে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে যে চমক লাগানো উন্নয়ন হয়েছে, সেই পথ ধরে আগামী নির্বাচনেও আমরা ধস নামানো বিজয় অর্জন করবো, ইনশা আল্লাহ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com