শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের পোশাক কারখানার একটি শ্রমিক বাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপালে ভর্তি করেছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজন কে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের কারোর পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে এই দূর্ঘটনা ঘটে। ফায়ারসার্ভিস জানায়, সকাল ৮টার দিকে বাসটি ধামরাইয়ের বাড়বাড়িয়া ও এর আশপাশ থেকে শ্রমিক নিয়ে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইলের উদ্দেশ্যে আসছিলো। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা আরিচা গামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানের চালকসহ বাসে থাকা অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে ধামরাই ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপালে ভর্তি করেন। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ধামরাই ফায়ারসার্ভিসের কর্মকর্তা সোহেল রানা জানান, সকাল আটটার দিকে বালিথা এলাকায় ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল পোশাক কারখানার শ্রমিক বাহী একটি বাস ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপালে ভর্তি করেছি। এঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, শ্রমিক বাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর দুইজন কে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার পরই বাস ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com