শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে চোরাই মটরসাইকেলসহ গ্রেফতার ২ জন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

বগুড়া জেলার আদমদীঘিতে গতকাল চোরাই একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশ। সোমবার সকালে জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার কার হয়। গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মেন্দার বের গ্রামের ইদ্রিছ আলীর ছেলে শামিম হোসেন ওরফে আনোয়ার(৩৪) ও একই উপজেলর হাটখোলা গ্রামের শামিম উদ্দিন তরফদারের ছেলে পিয়াস তরফদার(২৬) পুলিশ জানায়, সোমবার সন্ধায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার নতুনবাজার এলাকায় একটি চা দোকানের সামনে থেকে পারভেজ মৃধা নামের এক ব্যক্তির জয়পুরহাট ল-১১-৩১১১ নম্বরের একটি সুজুকি জিক্সার মোটর সাইকেল চুরি হয়ে য়ায়। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক পারভেজ মৃধা আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার সোমবার রাতে আদমদীঘি বাজারের ব্রীজের নিকট নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক থেকে শামিম হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যানুসারে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অপর আসামী পিয়াস তরফদারের হেফাজত থেকে চোরাই সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে মঙ্গলবার দুপুরে বগুড়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com