শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মঠবাড়িয়ায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যবসায়ি সাতদিন ধরে নিখোঁজ

গাজী মো. মাসুদ রানা (পিরোজপুর) মঠবাড়িয়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্রাক ব্যাংকিংয়ের এজেন্ট ব্যাবসায়ি মো. আসাদুল হক আসাদ গত (০৭) সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। ২০-১২-২০২২ সকালে বাসা থেকে ১৪ লাখ টাকা ব্যাগে করে নিয়ে বের হয়ে অদ্যবধি বাসায় ফেরেননি। নিখোঁজ তরুণ ব্যাবসায়ি আসাদুল হক শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকার মৃত ফজলুল হক মাষ্টারের ছেলে ও মেসার্স হক এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী। ঘটনার দিন গত মঙ্গলবার রাতে নিখোঁজ আসাদুল হকের স্ত্রী স্কুল শিক্ষিকা আখতার জাহান মঠবাড়িয়া থানায় স্বামী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। থানা ও পারিবারিক সূত্রে সুত্রে জানাগেছে, তরুণ ব্যাবসায়ি আসাদুল হক মঙ্গলবার খুব সকালে একটি ব্যাগে করে ১৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে শহরের কলেজ রোডের বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর আসাদের স্ত্রী আখতার জাহান তার ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পান। অনেক খোঁজাখুজির পর তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যাবসায়ি আসাদের স্ত্রী আখতার জাহান খান জানান, তার স্বামী মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরে জরুরী কাজে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর কোন সন্ধান পাওয়া যায়নি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ব্রাক ব্যাংকিং এজেন্ট মালিক নিখোঁজের বিষয়ে জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ঐ ব্যবসায়িকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com