শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের ভবানীগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম আব্দুল মতিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাটোর জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের গৌরবময় অবস্থান। স্বাধীনতাকে অর্থবহ করতে অর্থনৈতিক সমৃদ্ধি প্রয়োজন। সেই অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। দূর্নীতি এবং দুবৃর্ত্তায়ন রোধ করে দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত হতে পারলে উন্নয়নের গতি হবে তরান্বিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com