শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে কাঠ পোড়ানোয় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

হাসান মাহমুদ মিলু (বোয়ালমারী) ফরিদপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে একটি ইটের ভাটার লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং মাটি কাটার অনুমোদন না থাকায় ইটের ভাটার ক্লেন ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেই সাথে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ সময় নিয়ম মেনে ভাটা চালানোর জন্য ভাটা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে অবস্থিত রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। ইটের ভাটাটির মালিক বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আ. শুকুর শেখ। এর আগেও গত ১৮ ডিসেম্বর উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত ওই মালিকের একই নামের অপর ইটভাটা রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ইটভাটার চিমনি, ক্লেন ও কাঁচা ইট বিনষ্ট করা হয়। জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে অবস্থিত রাজ ব্রিকস নামের ওই ভাটায় অভিযান চালায়। ইটের ভাটাটির লাইসেন্স ও মাটি কাটার অনুমোদন না থাকায় এবং কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভাটাটির ক্লেনও ভেঙে ফেলা হয়েছে। এ সময় নিয়ম মেনে ইটের ভাটা চালানোর জন্য ভাটা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, লাইসেন্স ও মাটি কাটার অনুমোদন না থাকা এবং পরিবেশের ক্ষতি করে ভাটাটিতে জ্বালানি হিসেবে কাঠ দিয়ে ইট পোড়ানোয় ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ভাটাটির আংশিক ক্লেন ভেঙ্গে ফেলা হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত ওই মালিকের অপর ইট ভাটা রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ইটভাটার চিমনি, ক্লেন ও কাঁচা ইট বিনষ্ট করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com