শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শুভর সঙ্গে বিন্দুর ‘উনিশ ২০’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী আফসান আরা বিন্দু জুটি বাঁধছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েব ফিল্মে কাজ করছেন। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত সিনেমায় দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন বিন্দু। এবার জানা গেছে, সিনেমাটির নাম ‘উনিশ ২০’। আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে চলছে সিনেমাটির চিত্রধারণ। গত সোমবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করেছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার।’ অনেকদিন পর কাজে ফিরছেন আফসান আরা বিন্দু। কাজটি নিয়ে ভীষণ রোমাি ত তিনি। বলেন, ‘৮ বছর ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে সদ্যজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শুটিংয়ের প্রথমদিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো তাদের আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ওয়েবফিল্ম মুক্তির পরে বলতে পারব।’
পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ফিলগুড লাভ স্টোরি জনরার কাজ হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com