শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্লাড প্রেসার লো হয়ে গেলে দ্রুত যা করবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ব্লাড প্রেসার হঠাৎ কমে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। যদি কারও ব্লাড প্রেসার ১০০ বা তার কম হয়, তাহলে বুঝতে হবে তার প্রেসার লো। যারা এ সমস্যায় ভুগছেন তাদের প্রেসার হঠাৎ করে লো হয়ে গেলে অজ্ঞান পর্যন্ত হতে পারেন। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ব্লাড প্রেসার কী? হৃদপি- শরীরে একটি পাম্পিং সিস্টেমের মতো কাজ করে। রক্তকে শরীরের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। রক্ত বিভিন্ন কোষে অক্সিজেন ও অন্যান্য নিউট্রিশন সরবরাহ করে আর দূষিত পদার্থ, কার্বন ডাই অক্সাইড বের করে আনে। রক্ত যখন একটি ধমনী বা শিরার মধ্য দিয়ে যায়, তখন সেই পার্শ্ব দেওয়ালগুলোতে চাপ সৃষ্টি করে রক্তপ্রবাহ। একেই বলা হয় ব্লাড প্রেসার। এই প্রেসার তৈরি করে হার্ট। বিশেষজ্ঞদের মতে, নারীদের মধ্যে ব্লাড প্রেসার লো হওয়ার প্রবণতা বেশি। অনেক নারী তো বুঝতেই পারেন না তিনি লো ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছেন।
লো ব্লাড প্রেসারের লক্ষণ কী কী? ১. মাথা ঘোরা ২. মাথা ঝিমঝিম করা ৩ সর্বদা দুর্বল লাগা ৪. মাথা ঘুরে পড়ে যাওয়া ৫. চোখে আঁধার দেখা
লো প্রেসার হওয়ার ঝুঁকি কাদের বেশি? ১. গর্ভবতীদের ক্ষেত্রে ব্লাড প্রেসার বাড়লেও সন্তান জন্মের পর প্রেসার নরমালে ফিরে আসা স্বাভাবিক। ২. হার্টের কিছু কিছু সমস্যায় ব্লাড প্রেসার কমে যায় অস্বাভাবিকভাবে। যাকে হাইপোটেনশন বলা হয়। ৩. আবার হাইপোথাইরয়েডিসম রোগীদের মধ্যেও এটি হতে পারে। ৪. শরীর থেকে হঠাৎ অনেকটা পানি বেরিয়ে গেলে বা ডিহাইড্রেশেনের কারণেও ব্লাড প্রেসার কমে যেতে পারে। ৫. কোনো দুর্ঘটনা বা অপারেশনের কারণে শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেলে রক্তচাপ পড়ে যায়। ৬. রক্তে কোনো ইনফেকশন প্রবেশ করলে ব্লাড প্রসার মারাত্মক হারে কমে যায়। যা প্রাণঘাতী হতে পারে। ৭. কোনো কোনো অ্যালার্জির কারণেও ব্লাড প্রেসার হঠাৎ কমে যায়। ৮. ভিটামিন বি ১২, ফোলেট, আয়রন ঘাটতি ঘটলে লো প্রেসার হতে পারে।
হঠাৎ ব্লাড প্রেসার কমে গেলে ও লক্ষণগুলো টের পেলে দ্রুত যা করবেন- ১. রোগীকে স্যালাইন খাওয়াতে হবে। ২. বাড়িতে স্যালাইন না থাকলে লবণ পানি খাওয়ানো যেতে পারে। ৩. বিছানায় শুয়ে পা একটু উঁচুতে বালিশের উপর তুলে রাখতে হবে। সূত্র: এবিপি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com