শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝিনাইদহ জেলার সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেলেন পৌর মেয়র

হুমায়ুন কবির ঝিনাইদহ :
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ঝিনাইদহ জেলার সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেলেন সদর পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে কর অঞ্চল-খুলনার আয়োজনে কর অঞ্চল-খুলনার কর কমিশনার মোঃ সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।সেসময় উপস্থিত ছিলেন খুলনা বেঞ্চ কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য শফিকুল ইসলাম আকন্দ, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার আ. স. ম. ওয়াহিদুজ্জামান, খুলনা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মুহম্মদ জাকির হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হয়। জেলার সেরা করদাতার সম্মাননা পুরস্কার পাওয়ায় পৌরসভার মেয়র হিজলকে নানা শ্রেনী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com