শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে যুব জনগোষ্ঠী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে সংলাপ

জয়পুরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

২৮ ডিসেম্বর’২২ জয়পুরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় যুব জনগোষ্ঠী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জয়পুরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপে সভাপতিত্ব করেন ব্র্যাকের রংপুর এরিয়া কো অর্ডিনেটর মাধুরী সূত্রধর। অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এজেএম আশিকুর রহমান ব্র্যাকের জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, প্রকল্পের জেলা যুব সংগঠক মুর্শিদা খাতুন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মাশরেকুল আলম, শাহিদুল ইসলাম সবুজ, মিজানুর রহমান মিন্টু, সংলাপ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, সমাজ সেবা অফিসার, সাংবাদিক, ইয়ুথ গ্রুপের সদস্য ও কিশোর কিশোরীরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে ইলিয়াস নিলয়, ইউসুফ আলী, নাহিদুল ইসলাম, আরিফা ইয়াসমিন ও আব্দুর বারী রিফাতের হাতে ইয়ুথ চ্যাম্পিয়ন সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com