শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলঢাকায় নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ-এর সাথে মতবিনিময় সভা

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

নীলফামারী জলঢাকা উপজেলায় আগমন উপলক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পঙ্কজ ঘোষ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সরকারি কর্মকর্তা সহ সুধী সমাজের লোকজনদের সাথে মতবিনিময় করেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, থানা অফিসার ইনর্চাজ ফিরোজ কবীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ ইসলাম, পৌরসভার ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ। নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ উপজেলার উন্নয়নের জন্য সকলস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com