রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। বুধবার (২৮ ডিসেম্বর) ভোর থেকে মহাসড়কের নয় কিলোমিটার এলাকায় থেমে থেমে যান চলাচল করছে। এতে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় রাত ১টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজার সাতটি বুথের মধ্যে পাঁচটি বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় এবং মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় সেতুতে সাতটি বুথই চালু করে দেয় কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে সেতুতে পাঁচটি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থেকেই বুথগুলো বন্ধ ছিল। এতে পরিবহনের চাপ বেড়ে যায় মহাসড়কে। ফলে কোথাও কোথাও পরিবহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হচ্ছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com