শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজি (রাউজান) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

রাউজান উপজেলার নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী দে’র সভাপতিত্বে ও শিক্ষক রাজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী হাবিব উল্লাহর নাতি, হোসেন গ্লাস ওয়ার্কস এবং হাবিব টেক্সটাইলের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মরহুম আকবর হোসেনের যোগ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী, সওদাগর লিমিটেডের পরিচালক ও মীর হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বনামধন্য সমাজ হিতৈষী মীর নাসিফ হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব আবু বক্কর সওদাগর, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সবিতা বৈদ্য, সিনিয়র শিক্ষিকা জেসমিন আরা বেগম, রাবেয়া বেগম, বিলকিছ বেগম সহকারী শিক্ষক শিপ্তী দাশ, ক্ষমা মল্লিক, শাকি রাণী দাশ, প্রমিলা বড়ুয়া, ঝিনুক বড়ুয়া, এ্যানি শীল, প্রিয়া সেন, শুক্লা দাশ, রাহুল দে, অরুনা ঘোষ প্রমুখ। সভায় ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com