মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মির্জা ফখরুলের মুক্তির দাবি ৬০ বিশ্ববিদ্যালয় শিক্ষকের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ৬০ জন শিক্ষক। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা পারিবারিক সূত্রে জানতে পারলাম, তিনি অসুস্থ ও তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া আমরা মির্জা ফখরুলের সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন।
বিবৃতিতে মির্জা ফখরুলের মুক্তি দাবি জানিয়ে তারা বলেন, মির্জা ফখরুল এ দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। এছাড়া আমরা দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার প্রক্রিয়াকে আরো শক্তিশালী ও বেগবান করার জন্য তার মুক্তি দাবি করছি। দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন- অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক সাইদুর রহমান ও অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com