শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

ফরিদপুরের নগরকান্দা সদরে অবস্থিত নগরকান্দা আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক এস এম তারিক আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা এম এন একাডেমির সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, স্বাগত বক্তব্য দেন এম এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফকির সিরাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মুরুটিয়া পুড়াগোদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসউদ আব্দুল্লাহ, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া,  নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাংবাদিক শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম তুহিন, শফিকুল ইসলাম মন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ। স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রতি শ্রেনীতে প্রথম ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষর্থীদের মাঝে ফলাফল পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com