শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে আমন ধান চালের সংগ্রহ অভিযান শুরু

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

জামালপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতিকেজি ৪২ টাকা ধরে ৩ হাজার ৮১ মে.টন চাল এবং ২৮ টাকা ধরে ১ হাজার ৬৪১ মে.টন ধান সংগ্রহ করা হবে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় সিংহজানী এলএসডি সংরক্ষণ ও চলাচল কার্যালয়ে এ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সদর আসনের সংসদ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও সিংহজানী এলএসডি-১ সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা উত্তম কুমার দাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ অটোমেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক একেএম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।এমপি জানান, এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৬৪১ মে.টন। প্রতিকেজি ২৮ টাকা দরে এই ধান সংগ্রহ করা হবে। সেই সঙ্গে সংগ্রহ করা হবে ৩ হাজার ৮১ মে.টন চাল। প্রতিকেজি ৪২ টাকা দরে এই চাল সংগ্রহ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com