শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আখ সঙ্কটের মধ্যে দিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

দেশের বৃহৎ ভারি শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে আখ সঙ্কটের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে ৬০ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে এ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন চিনি শিল্প করপোরেশনে পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ। এর আগে চিনিকল চত্ত্বরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার সহ শতাধিক মানুষ। চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখান থেকে এবার এক হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আখ সঙ্কট রয়েছে। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, গতবারের মতো এবারও মিল গেটে কুইন্টাল প্রতি ৪৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৪৪০ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com