বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

ত্রাণ তহবিলে দানের আহ্বান ঢাকা উত্তর সিটি মেয়রের

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ তহবিলে দানের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

গতকাল রোববার (৫ এপ্রিল) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই আহ্বান জানান।

 পোস্টে মেয়র আতিকুল লিখেছেন, ‘করোনার দিনে শ্রমজীবী মানুষের সহায়তায় আপনিও ত্রাণ তহবিলে প্রদান করতে পারেন-চাল, ডাল, তেল, আলু, সাবান। যোগাযোগ-০১৮১৭ ০৩১ ৪৪১, ০১৭৭৬ ২৬৮ ৫৯৭, info@atiqfordhaka.com.bd এবং হাউস ৭৭/এ, রোড ১৪, বি ব্লক, বনানী আ/এ ঠিকানায়।’

বিকাশ/নগদে অনুদান দিন-০১৮৪৪ ০৫৯ ৬১০, ব্যাংকের মাধ্যমে অনুদান দিন-শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নাম- SHOBAI MILE SHOBAR DHAKA, অ্যাকাউন্ট নম্বর ৪০০৪ ১১১০০০ ১৩২৮৮, রাউটিং নম্বর ১৯০২৬১৭২০।

মেয়র বলেছেন, ‘বিকাশে টাকা পাঠানোর সময় অনুগ্রহ করে পেমেন্ট অপশনটি ব্যবহার করুন, আমাদের অ্যাকাউন্টটি মার্চেন্ট অ্যাকাউন্ট। নগদ দিয়ে টাকা পাঠানোর সময় অনুগ্রহ করে সেন্ড মানি অপশনটি ব্যবহার করুন। সকল মাধ্যমে টাকা পাঠানোর সময় রেফারেন্স হিসেবে আপনার নাম ও মোবাইল নম্বর প্রদান করুন।’

#সবাই_মিলে_সবার_ঢাকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com