বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গম এলাকায় বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

নতুন বছরের শুরুতেই প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে মুক্তিযুদ্ধের বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সব শিক্ষার্থী নতুন বই পাবে। হাওর, চর ও পার্বত্য অ লে বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে। যেসব এলাকায় শিক্ষক সংকট আছে এবং থাকার ব্যবস্থা নেই, সেই সমস্যাও দূর করতে পরিকল্পনা হাতে নিয়েছি। গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনায় আমাদের কোনো শিক্ষার্থী, কোনো অ ল শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকবে না। সারা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন যাতায়াত ব্যবস্থায় যুক্ত করেছেন ঠিক তেমনি শিক্ষাও সবার কাছে পৌঁছে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com