শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাঁসেই চলে হোসেন আলীর সংসার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

ডানা ঝাপটে চঞ্চল মনে খালে ভেসে বেড়াচ্ছে হাঁসগুলো। যেন মুক্তপ্রাণে বাঁধভাঙা উচ্ছ্বাস। এরই মধ্যে খাবার নিয়ে হাজির হোসেন আলী (৬৩)। তাকে দেখে হাঁসগুলো ছুটে এলো। হাসিমাখা মুখে ক্ষুধার্ত হাঁসগুলোকে খাবার দিলেন হোসেন আলী। এটা তার নিত্যদিনের কাজ। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদার গ্রামের বাসিন্দা। হোসেন আলী জাগো নিউজকে জানান, প্রায় এক যুগ ধরে তিনি হাঁস পালন করেন। নিজেই এগুলোর দেখাশোনা করেন। বিভিন্ন জাতের ছয়শ হাঁস রয়েছে তার। এদের মধ্যে বর্তমানে ২০০টির মতো ডিম পাড়ে। হাঁসগুলোকে দিনে দু’বার খাবার দেওয়া হয়।
খাবার হিসেবে ধান বেছে নিয়েছেন তিনি। কারণ ধান খেলে হাঁস বেশি ডিম দেয় এবং হাঁসের ওজন ভালো থাকে। সেইসঙ্গে হাঁসগুলোকে নিয়মিত খাল-বিলে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, প্রথম দিকে শখের বসে দু-একটা হাঁস পালন শুরু করলেও এখন হাঁসেই চলে সংসার।
স্থানীয় মুদি ব্যবসায়ী কেরামত আলী জানান, হোসেন আলী হাঁস পালন করে সংসারে বেশ আয় বাড়িয়েছেন। শহরে দেশি হাঁসের ডিম ও মাংসের চাহিদা খুব বেশি। তাই তার হাঁস ও ডিম বাড়িতে এসেই অনেকে কিনে নিয়ে যায়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার জাগো নিউজকে বলেন, হাঁস পালনে তেমন শ্রম দিতে হয় না। বাইরে ছেড়ে দিলে নিজেরাই খাবার সংগ্রহ করতে পারে। অতিরিক্ত খাদ্য চাহিদা মেটাতে ধান ও চালের কুঁড়া দেওয়া যায়। হাঁস সাধারণত পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। অল্প বিনিয়োগেই হাঁস পালন করা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com