শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন : মিঠু সভাপতি-তানভীর সম্পাদক

পিরোজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
তানভীর মিঠু মাসুদ

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ বার্ষিক প্রতিবেদ উপস্থাপন করেন। পরে নির্বাচনে সভাপতি পদে শফিউল হক মিঠু (জনকণ্ঠ) নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কপিল উদ্দিন মাহমুদ। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ (বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি), সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান(দেশ টিভি), দপ্তর সম্পাদক মোঃ তামিম সরদার (ইন্ডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (দৈনিক খবর বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ^র), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ আবু মোঃ জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী ), নির্বাহী সদস্য মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার), গৌতম চৌধুরী (বাসস), এম.এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), হাসান মামুন (দৈনিক আলোকিত বাংলাদেশ), ওয়াহিদ হাসান বাবু (আমাদের নতুন সময়), মোস্তাফিজুর রহমনা বিপ্লব(দৈনিক গ্রামের কাগজ), মাহমুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), মোঃ হাবিবুর রহমান (দি ডেইলী স্টার), অভিজিৎ মন্ডল (৭১ টিভি)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com