বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আগারগাঁওয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘর এলাকায় ইংরেজি নববর্ষ বরণকে ঘিরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফিরোজ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।
নিহতের বাবা টিপু সুলতান জানান, আমার ছেলে রাজনীতি করতো না। একটি প্রতিষ্ঠানের চাকরি করতো। গত ৩১ ডিসেম্বর রাতে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুরাদ হাসান ও শেরেবাংলা থানা ছাত্রলীগ সভাপতি গাজী নাজমুল হাসান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার ছেলে চুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শেরেবাংলানগর আগারগাঁও তালতলা এলাকার ৪৩/১/এ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন তারা। চার ছেলের মধ্যে সবার বড় ছিল ফিরোজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com