শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে বিরোধী দল, প্রত্যাশা ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার (১ জানুয়ারি) রাজধানীর সেতু ভবনে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ আশা করে নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরে আসবে।’
তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু চালুর পর এখন পর্যন্ত ৪০৩ কোটি টাকার টোল আদায় করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।’ নতুন বছরের প্রথম দিনে সেতু ভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। পরে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন ওবায়দুল কাদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com