শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়ন মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী সহ ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় দেশে লুটপাট হয়েছে। দেশ এখন উন্নয়নের উচ্চ শিখরে পৌছে গেছে। তারই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। এই উন্নয়ন ধারা অব্যাহত থাকতে আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com