শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘ঠোকর’ সিনেমায় নায়ক ইভান, নায়িকা অধরা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

চলচ্চিত্র সাংবাদিক হিসেবে পরিচিত মাজহার বাবু। পাশাপাশি দুই যুগ ধরে যুক্ত আছেন বাংলা সিনেমা নির্মাণের সঙ্গে। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অর্ধশতাধিক সিনেমায়। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ঠোকর’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
এই সিনেমায় অভিনয় করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান। তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোটপর্দার অভিনেতা ইভান সাইর। পরিচালক মাজহার বাবু বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবেন দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব। খুব দ্রুতই সিনেমার শুটিং শুরু হবে।’
অধরা খান বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। এবার তার পরিচালনায় কাজ করব-এটা সত্যিই ভালো লাগার বিষয়। আর আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। আশা করছি, নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারব।’ প্রসঙ্গে ইভান সাইর বলেন, ‘উপস্থাপনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন। এবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এই অনুভূতি বলে বোঝাতে পারব না। ‘ঠোকর’ এ আমার চরিত্রটি দারুণ। এর জন্য নিজের লুক তৈরি করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো একটি প্রজেক্ট হবে।’ মুভি টাইমের ব্যানারে ‘ঠোকর’ সিনেমাটি নির্মিত হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com