শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় হিন্দু ধর্মের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গীতা বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২০ জন হিন্দু ধর্মের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গীতা বিতরণ করেছেন সুব্রত বৈরাগী নামে এক কলেজ ছাত্র। সুব্রত বৈরাগী উপজেলার নৈয়ারবাড়ি গ্রামের সুনীল চন্দ্র বৈরাগীর ছেলে ও মাদারীপুর জেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ভূগোল বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার সুব্রত বৈরাগী উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের হিন্দু ধর্মের ২০ জন শিক্ষার্থীর হাতে ২০টি গীতা তুলে দেন। এ সময় কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ দাস, শিক্ষক হরিদাস মধু, প্রবীর কুমার মন্ডল উপস্থিত ছিলেন। সুব্রত বৈরাগী বলেন, আমি আমার টিউশনির টাকা দিয়ে গত ডিসেম্বর মাসে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০জন হিন্দু শিক্ষার্থীর মাঝে ৫০০টি গীতা বিতরণ করেছি। সর্বশেষ আজ সোমবার (২ জানুয়ারি) কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীর মাঝে ২০টি গীতা বিতরণ করলাম। আগামীতেও আমি আমার এই কর্মকান্ড চালিয়ে যাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com