রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসায় পাঠ্যপুস্তক উৎসব

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

রাজশাহীর সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তবক উৎসব দিবসে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। গত রোববার মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের। বই উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাদ্রাসার উপাধ্যক্ষ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের বলেন, সারাদেশে একই সাথে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার দু:সাহসীক পদক্ষেপ গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করে দেয়াটা খুব দু:সাহসীক কাজ। প্রতিবছর এভাবে বই তৈরি করে বাঁধাই করে ট্রাকে করে স্কুলে স্কুলে গ্রামেগঞ্জে পাহাড়ে পৌছে দেয়া এটি সহজ কথা নয়। তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,মাদ্রাসার শিক্ষা ব্যব¯’া আরো যুগোপৎ করে তুলতে সরকারের সুদৃষ্টি কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com