রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইন্দুরকানীতে পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ আট ঘন্টা পর উদ্ধার, আটক-১

ইমাম হোসেন মাসুদ (পিরোজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

পিরোজপুরের ইন্দুরকানীতে মাত্র ২০ হাজার টাকার জন্য পুলিশ পরিচয়ে এক যুবককে অপহরণের আট ঘন্টা পর উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে। বুধবার রাতে পিরোজপুর জেলা ডিবি পুলিশ ও ইন্দুরকানী থানা পুলিশের যৌথ অভিযানে পিরোজপুর সদর থানার উত্তর নামাজপুরের একটি বাড়ী থেকে যুবক মোঃ ফারুক হাওলাদার কে উদ্ধার করে রাতে ইন্দুরকানী থানায় সোপর্দ করা হয়। উদ্ধার হওয়ার পর বৃহস্পতিবার যুবক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে অপহরণের সাথে জড়িত সদর থানার নামাজপুর গ্রামের মিজানুর রহমান সহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ পিরোজপুর সদর থানার নামাজপুর গ্রামের মিজানুর রহমান নামে একজনকে আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে। ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবীর জানান, নিখোজ যুবকের বিষয় আমাদের কাছে অভিযোগ করলে থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের সহায়তায় রাতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে একজন কে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মাত্র ২০ হাজার টাকার জন্য ওই যুবককে অপহরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com