শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাম ঐক্যের সাথে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়েছে : বুলু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বিএনপির ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, ‘বাম ঐক্যের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে উনারা আমাদের সাথে থাকবেন- এই ওয়াদা করেছেন।’ গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটির দুই সদস্য।
বরকত উল্লাহ বুলু আরো বলেন, ‘বাম ঐক্যের নেতারা বলেছেন, বিএনপি যে ২৭ দফার রূপরেখা দিয়েছে, সেটি যেন ভবিষ্যতে বাস্তবায়ন করা হয়। সেইসাথে আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে এবং সে নির্বাচনে জয়ী হলে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করে ২৭ দফা বাস্তবায়ন করে দেশকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার- গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি আনতে হবে।’
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী বলেন, ‘বিএনপি ২৭ দফা কর্মসূচি ঘোষণার পর তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা তাদের কথা শুনেছি। তাদের রাষ্ট্র মেরামতের ২৭ দফা বিশ্লেষণ করে আমাদের বিশ্বাস হয়েছে, এতে দেশের কৃষক-শ্রমিক, মজুর, ছাত্র-যুবক, নারী-পুরুষের কথা আছে। আমরা বিশ্বাস করি, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্রের এই মেরামতগুলো হলে বাংলাদেশ উন্নত হবে।’
তিনি আরো বলেন, ‘আগামীতে বিএনপির যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে যুগপৎ থাকবো। বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করার জন্য বিএনপির সাথে থাকবো।’ ‘বিএনপির ২৭ দফার সাথে আমাদের কিছু সংযোজন আছে, সেগুলো পরবর্তী সময়ে বৈঠক করে ঠিক করে নিবো,’ বলেন তিনি।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাম ঐক্যের আবুল কালাম আজাদ, ডা: শামসুল আলম, হারুন আল রশিদ এবং গণতান্ত্রিক বাম ঐক্য, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের নেতারা অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com