শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১ লাখ টন চাল আমদানি করছে সরকার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরবরাহ অব্যাহত রাখতে পৃথক দুটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪২৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭৫০ টাকা। সিঙ্গাপুর ও ভারতের দুটি প্রতিষ্ঠান এসব চাল সরবরাহ করবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরের জন্য দেশে মোট চালের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ মেট্রিক টন। ক্রয় পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক উৎস থেকে ১০ লাখ মেট্রিক টন সংগ্রহ করা হবে। এর মধ্যে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল জি-টু-জি ভিত্তিতে ক্রয় করা হয়েছে। বাকি আছে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন। প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন এবং প্যাকেজ-৩ এর আওতায় আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে চারটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড তাদের দরপ্রস্তাবে প্রতি মেট্রিক টন চালের দাম ৩৯৩ দশমিক ১৯ ডলার উল্লেখ করে সর্বনি¤œ দরদাতা হিসেবে রেসপন্সিভ হয়। এছাড়া, সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টান্যশনাল প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন চালের দাম ৪০১ দশমিক ৫৫ মার্কিন ডলার উল্লেখ করে দ্বিতীয়, ভারতের মেসার্স হালদার ভে ার লিমিটেড ৪০৭ দশমিক ৭৯ মার্কিন ডলার উল্লেখ করে তৃতীয় এবং ভারতের অপর সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টনের দাম ৪২৭ মার্কিন ডলার উল্লেখ করে চতুর্থ স্থান অধিকার করে।
সর্বনি¤œ দরদাতা মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড ভারতীয় উৎস থেকে চাল সরবরাহ করবে। তাদের উল্লেখিত দর প্রতি মেট্রিক টন ৩৯৩ দশমিক ১৯ মার্কিন ডলার। এই ৫০ হাজার মেট্রিক টন চালের দাম পড়বে ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪২ টাকা ০৭ পয়সা।
প্যাকেজ-৩ এর আওতায় দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন চালের দাম ৩৯৭ দশমিক ০৩ ডলার উল্লেখ করে সর্বনি¤œ দরদাতা নির্বাচিত হয়। এছাড়া, ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টনের দাম ৪০০ দশমিক ০১ ডলার উল্লেখ করে দ্বিতীয় এবং মেসার্স হালদার ভে ার লিমিটেড ৪২৮ দশমিক ৯৪ ডলার উল্লেখ করে তৃতীয় সর্বনি¤œ দরদাতা হয়। মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ভারতীয় উৎস থেকে চাল সরবরাহ করবে। তাদের উল্লেখিত দর প্রতি মেট্রিক টন ৩৯৭ দশমিক ০৩ মার্কিন ডলার (প্রতি কেজি ৪২ টাকা ৬৮ পয়সা)। বাজারদর যাচাই কমিটির প্রতিবেদন অনুযায়ী, প্রাক্কলিত গড়মূল্য ৪২৯ দশমিক ২৭ মার্কিন ডলার অপেক্ষা ৩২ দশমিক ২৪ ডলার কম হওয়ায় তা গ্রহণ করার জন্য দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ করে। প্রতি মেট্রিক টন ৩৯৭ দশমিক ০৩ মার্কিন ডলার হিসেবে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনতে ব্যয় হবে ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা। প্যাকেজ-২ এর তুলনায় প্যাকেজ-৩ এ প্রতি মেট্রিক টন চল আমদানিতে ৩ দশমিক ৮৪ ডলার বেশি ব্যয় হবে।
অর্থাৎ দুটি প্যাকেজে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭৫০ টাকা। এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাবে অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।- রাইজিংবিডি.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com